1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন জন নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে দুই কৃষকসহ বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মেঘু মন্ডলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৫),  শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালু (৭০) ও একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা-সুন্দরপুর গ্রামের সাইদুর রহমান ওরফে বিশু হাজির ছেলে তাসবুল আলী (৪৮)।

নিহতদের মধ্যে খাইরুল ও জালাল উদ্দিন পৃথক স্থানে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মারা যান। এসময় তিনটি গরুও মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন, বিকালে চরমোহনপুর আনসার ঘাট এলাকায় ধান কাটছিলেন খাইরুল ইসলাম।  এছাড়াও সদর উপজেলা লক্ষ্মীপুর এলাকায় তাসবুল নামে এক রাখাল গরু চড়ার সময় মারা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট