1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোল নামকস্থানে বালি বোঝায় ড্রাম ট্রাক ও দু’টি মোটরসাইকেল মুখোমুখি
 সংঘর্ষ ঘটে । এতে দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছেন – কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। এছাড়াও এ ঘটনায় প্রশান্ত ও পরিমল নামের আরো দুজন আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালি বোঝায় একটি ড্রাম ট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। পরেপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বি নামে দু’জন ব্যক্তি মারা গেছে। এছাড়াও হাসপাতালে দুইজন চিকিৎসা নিচ্ছে বলেও জানা যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ড্রাম টাকটি পুলিশ হেফাজতে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট