1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতি‌নি‌ধি:
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৯ মে)  বেলা ১১টায় খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া সংলগ্ন গড়াই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, গড়াই নদে ওই মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে নৌপুলিশের সদস্যরা এসে লাশ‌টি উদ্ধার ক‌রে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ম‌র্গে পাঠায়।
এ বিষয়ে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো, ইমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ‌টি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় এবং বয়স শনাক্তের চেষ্টা চলছে।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ওই নারীর প‌রিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট