1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগর ছোট ভেটখালীতে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাতক্ষীরার শ্যামনগর ছোট ভেটখালীতে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোঃ আলফাত হোসেনঃ সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে নারী ও পুরুষকে চক্ষু চিকিৎসা  সেবা প্রদান করা হয়েছে, ধারাবাহিক কর্মসূচি অংশ হিসাবে ২০ ই মে মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের সাইদুর গাজীর দোকান সংলগ্ন সকাল ১০ টা হতে বিকাল ৩টা পর্যন্ত নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়।
চক্ষু শিবির পরিচালনা করেন এসকে ডিজিটাল চক্ষু সেবা কেন্দ্রের পরিচালক ডাঃ এস,কে আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক মোঃ আবু ইছা,গাবুরা ইউনিটের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,মুন্সিগঞ্জ ইউনিট কমিটির সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর গাজী, মোঃ সবুজ, মোঃ সাকিবুল, মোঃ শাহরিয়া প্রমুখ।
সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উপদেষ্টা মোঃ আবুল হোসেন ওমর জানান,আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, কাজেকর্মে সফল মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার। নিজেদের দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকা এবং মানুষের সেবা করাই আমাদের  জীবনের মূল লক্ষ্য, যেহেতু আমাদের এটা অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সবচেয়ে বড় কথা আমরা সেচ্ছাসেবী এটা আমাদের গর্ব আর এই জায়গা হতে আমাদের এই ফ্রী মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা সেবা চলমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট