1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে রাজশাহীর বাঘা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে নির্বাচিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। ১৮ মে রোবরার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্তরে লটারীর মাধ্যমে নির্বাচিত ১৬ জন জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, রাজশাহী জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মামুন আল হক, বাঘা পৌর মৎস্যজীবি দলের সভাপতি হামিদুল হক, আব্দুস সামাদ,আব্দুস সাত্তারসহ উপজেলা মৎস্যজীবি দলের বিভিন্ন নেতরা। বকনা বাছুর পেয়ে খুশি জেলেরা।

জেলে অরুন হলদার জানান, ল্টারীতে আমার নাম প্রথমেই উঠেছে। এতে আমি অনেক খুশি। এই বাছুর গরুটা বড় হলে দুধ বিক্রি ও বংশ বিস্তারের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব হবে। এতে করে আমাদের সংসারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, মৎস্য শিকার নিষিদ্ধ সময়ে বেকার জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে তারই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়। তিনি আরও জানান আজ মনিগ্রাম ইউনিয়ন ও পাকুরিয়া ইউনিয়নের জেলেদের মাঝে এই বাছুর বিতরন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট