1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধর্ষণ চেষ্টার অভিযোগে তানোরে বিএনপি নেতা হেনার ভাই গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ধর্ষণ চেষ্টার অভিযোগে তানোরে বিএনপি নেতা হেনার ভাই গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ।  বুধবার (১৪ মে) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত খাইরুলের বাড়ি উপজেলার বাধাঁইড় ইউপির নারায়নপুর গ্রামে। সে উপজেলার বাধাঁইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার ভাই।

পুলিশ ও এলাকাবাসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আদিবাসী এক নারীকে কু-প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিল খাইরুল। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার দিকে একান্নপুর গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে খায়রুল ওই নারীর ঘরে প্রবেশ করে জাপটে ধরে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে।

এ ঘটনায় বুধবার ওই নারী তানোর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের বিষয়টি জানাজানি হলে ভিকটিম ও তার পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি-ধমকি দেয় বিএনপি নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। তবে পুলিশ খাইরুলকে গ্রেফতার করে।

তানোর থানার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন- ধর্ষণ হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খাইরুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট