1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জমিজমা বিরোধের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে জমিজমা বিরোধের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: সুমন, নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে এক পরিবারের জমি জবর দখল করে রেখেছে সন্ত্রাসী বাহিনী। জমি দখলমুক্ত করতে গেলে দেয়া হয় বেদম মার। সেই মারধোরে বাদ পড়েনি পরিবারের নারীরাও। এরপর গ্রাম্য শালিসে ঐ সন্ত্রাসীরা জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে জমি দখলমুক্ত করতে বলেন গ্রাম্য মাতবররা। শেষে ভূক্তভোগী পরিবারকে আরও নাজেহাল করতে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলার শেষের দিকে ১৭০ নম্বর আসামী করা হয় ঐ পরিবারের জালাল উদ্দীন’কে (৪৫)।

সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে  এমনই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী জালাল উদ্দীনের স্ত্রী আসমা খাতুন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাদের নিজ এলাকার নুরুল ইসলাম, হানিফ, বাদল, রুহুল গং দের সাথে বিরোধ চলে আসছিল। তারা আমাদের জমিজমা জবর দখল করে রেখেছিল। জবর দখল ছুটাতে গেলে গত বছর নভেম্বর মাসের ১২ তারিখ তারা আমার স্বামী জালাল উদ্দীন, দেবর জাহাঙ্গীর, চাচাশ্বশুর মকসেদ সহ পরিবারের অন্যদের সাথে আমাকে ও বাড়ীর মহিলাদেরও বেদম মারধোর করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের মেরে ফেলা, কিন্তু এলাকা বাসীর সহযোগিতায় সবাই গুরুতর আহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই।

এরপর চিকিৎসারত অবস্থায় আমরা চন্দ্রিমা থানায় অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় গত বছর ১৪ নভেম্বর আসামীদের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করে। পরে স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য শালিসের আয়োজন করলে তারা তাদের পক্ষে জমিজমার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে কিছুতেই কিছু না করতে পেরে তারা আমার স্বামীর নামে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী ২০২৫ সালে বিস্ফোরক মামলায় শেষের দিকে ১৭০ নম্বরে সংযুক্ত করে আমাদেরকে বিপদে ফেলে।

যদিও আমার স্বামী জালাল উদ্দিন কোনদিন কোন দলের সাথে সংযুক্ত ছিল না৷ সে একজন সাধারণ চালকল শ্রমিক। এরকম বিপদের মুখে আমরা সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের এ দূরাবস্থার প্রতিকার ও বিচার দাবি করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট