1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

উচ্চতর শিক্ষার সুযোগ না পাওয়ায় কুষ্টিয়ায় শরীরে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে শাহরিয়ার অন্নব রিউশা (১৯) নামে এক শিক্ষার্থী আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার  (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের একটি ডোবা দদথেকে তার মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। নিহত শাহরিয়ার অন্নব রিউশা সিংদাহ গ্রামের সোহেল রানার ছেলে।
নিহতের স্বজনদের দাবি, রিউশা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত ৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তার। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল রিউশা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে রিউশা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ঢাকা থেকে বাড়িতে আসে রিউশা। শনিবার (১০ মে) রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে  রোববার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি জলাশয়ে দগ্ধ ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে আগুন জে¦লে সে আত্মহত্যা করেছে এমন ধারণা স্বজনদের।
রিউশার চাচা ইকবাল বিশ্বাস বলেন, বাগানে থাকা পরিত্যক্ত টিনশেড ঘর ও পুকুরপাড়ে আগুনের ছাই ও প্যান্টের পোড়া অংশবিশেষ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে রিউশা।
এ ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে আগুনে পোড়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। তবে ময়নাতদন্তের প্রকৃত ঘটনা জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট