1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পাবনায় গোরস্থান কমিটির ‘সভাপতি’ পদে নির্বাচন ২৪ মে

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা:                                      চাটমোহর উপজেলাধীন মুলগ্রাম ইউনিয়নে “জান্নাতুল বাকি” গোরস্থান কমিটির সভাপতি পদে ভোট হতে চলেছে। বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ৮শ’ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য গোরস্থান কমিটির ‘সভাপতি’ নির্বাচন করবেন। আগামী ২৪ মে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোরস্থান সংলগ্ন ঈদগাহ্ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন প্রধান ও গোরস্থান কমিটির সেক্রেটারি মো. আব্দুল মতিন মাষ্টার জানান, ‘জান্নাতুল বাকি’ গোরস্থান পরিচালনা কমিটি গঠনে ‘সভাপতি’ পদ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। বেশ কয়েকজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ এবং প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এহেন পরিস্থিতিতে আমরা ওসি সাহেবের স্মরণাপন্ন হই, তিনি নির্বাচনের পরামর্শ দেন। অতঃপর আমাকে নির্বাচন কমিশন প্রধান করে সাত সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আমরা নির্বাচনী তফশিল ঘোঘণা করলে ‘সভাপতি পদে’ ত্রিশ হাজার টাকা জমা দিয়ে মোট দুইজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় এবং দাখিল করেছেন। প্রার্থী দুজন হলেন মো. আব্দুল কুদ্দুস (প্রতীক : ছাতা) এবং মো. শরিফুল ইসলাম (প্রতীক : চেয়ার)।

মনোনয়নপত্র বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় নির্বাচন পরিচালনা করা হবে। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তিনি গোরস্থান কমিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থানীয় মিডিয়াকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট