1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার নিয়ামতপুর ছাত্রলীগ নেত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাতুজ্জামান, নিয়ামতপুর, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার (১০ মে) রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।

জানা গেছে, উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গত ৮ তারিখে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৮-৫-২০২৫) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চোরা সামপুর এলাকায় ৪-৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

জানা গেছে, ওই এলাকার মৃত নাসির উদ্দিনের মাটির টিনের দোতলা বাড়িতে ককটেল গুলো বিস্ফোরিত হয়। ওই বাড়িতে ধান কাটার শ্রমিকরা থাকতেন বলে জানা গেছে। এ ঘটনার পর নাসিরের বৃদ্ধ স্ত্রী লায়লা বেগম আত্ম গোপনে আছেন।

উল্লেখ্য ঐদিন মান্দা নিয়ামতপুর সার্কেল অফিসার জাকির হোসেন ও নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনস্থল পরিদর্শন শেষে কাউকে গ্রেফতার করতে পারেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট