1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি

রাজশাহী ১ আসনের সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ। গ্রেপ্তার আহমেদ বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

তিনি একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।

জানা গেছে, অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী আহমেদ বাবুকে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন। তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ বাবুর অস্ত্রের বিষয়ে ওসি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে এমন কথা শুনেছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট