1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

পাবনায় বিস্ফোরক মামলায় রবিউল ইসলাম রাসেলসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯ জনকে আটক 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা ও চাটমোহর পৌর সদর থেকে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের (তথা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের) নেতা-কর্মীসহ ৯ জন’কে একাধিক বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

চাটমোহর থানা সুত্রে জানা যায় যে, বৃহস্পতিবার (আট মে ২০২৫ ও শুক্রবার, ৯ই মে ২০২৫) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। সকালে ৯জনকে চাটমোহর থানা পুলিশ বিস্ফোরক আইনে গ্রেফতার দেখিয়ে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চালান করে।

গ্রেপ্তারকৃত ৯ জন হলেন, চাটমোহর পৌর আওয়ামী লীগ নেতা বালুচর মহল্লার মোঃ আব্দুল ওয়াহাব, চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম রাসেল ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ আজিজুল হক, মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়নের হোসেনপুর গ্রামের আওয়ামীলীগের নেতা মোঃ আব্দুস সামাদ, মোঃ ছকির উদ্দিন, আলতাফ হোসেন, মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মোঃ মকবুল হোসেন, সাঁড়োড়া গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাকির হোসেন। আটককৃত আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিয়ে নানা মহলে নানা গুজন আলোচনা-সমালোচনা চলছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল থেকে যে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র মুলক উদ্দেশ্য কতিপয় ব্যক্তিরা যোগ সাজসে গ্রেপ্তারের ব্যবসা করছেন। অনেক মামলার বাদী অনেক আসামিকে চেনেন না এমনকি সনাক্তও করতে পারেন না। বিষয়গুলো নিয়ে সুনিবিড় ভাবে আদালতের পর্যবেক্ষণ করতে হবে।

কথা হয় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, কবি ও গবেষক, মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ উদ্বেগ প্রকাশ করে বলেন যে, যারা বিগত পতিত সরকারের আমলে দুর্নীতির সাথে জড়িত, যারা সরকারের সাথে সংশ্লিষ্ট থেকে সুযোগ সুবিধা নিয়ে টাকা কড়ি কামিয়েছেন তাদের কে আইনের আওতায় আনা হলে নিরীহ নিরপরাধ নির্দোষ ক্নিন ইমেজের লোকেদের সমস্যা ও অসুবিধা হবে না। মানবাধিকার আজ ভূলুণ্ঠিত আগের মতই! আইনের শাসন উপেক্ষিত ও পর্যবসিত। মানবিক বিপর্যয় আসন্ন গৃহযুদ্ধের দিকে দেশ ধীরে-ধীরে ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে, তাই সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বেনামী গায়েবী মামলায় হাজার হাজার লোকদের আসামী করায় আরো তীব্র জটিলতা তৈরি হচ্ছে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গায়েবি মামলা থেকে নিরীহ নিরপরাধ লোকদের পরিত্রাণ দেওয়া যুক্তিযুক্ত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট