1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ ৮৪ প্যাকেট পরিত্যক্ত মাংস উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নওগাঁ ৮৪ প্যাকেট পরিত্যক্ত মাংস উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আরাফাতুজ্জামান, নওগাঁ:

নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে রাস্তা থেকে উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কিসের তা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিলো। তবে কিসের মাংস তা এখনো পরিস্কার করে বলা যাচ্ছে না।

বদলগাছী থানার ওসি-তদন্ত সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে হয়েছে। তবে প্যাকেটে কিসের মাংস তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে কিসের মাংস।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট