1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় প্রতিপক্ষের মারপিটে আনছার সদস্য আহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় প্রতিপক্ষের মারপিটে আনছার সদস্য আহত

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধিঃ                                                                                  রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন আনছার ভিডিপি সদস্য শাহানাজ বেগম। বুধবার (৭ মে) সকালে বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময়পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আনছার ভিডিপি দলনেতা শাহানাজ বেগম তহিদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, বুধবার সকালে শাহানাজ বেগম বাড়ির পাশে খড়ি রাখছিলেন। এ সময় ধন্দহ বিনিময়পাড়া গ্রামে নাছির উদ্দিন ও তার স্ত্রী শুজেলা বেগম আগে বাড়িয়ে ঝগড়া শুরু করে। একপর্যায়ে শাহনাজকে মারপিট করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় আনছার ভিডিপি দলনেতা শাহানাজ বেগমের স্বামী তহিদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট