1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ছাত্রী অশালীন আচরণের অভিযোগে শিক্ষক বরখাস্ত - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে ছাত্রী অশালীন আচরণের অভিযোগে শিক্ষক বরখাস্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মনিরুল ইসলামকে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে ছাত্রীদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে খারাপ আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আসছেন। বিষয়গুলো এতদিন ভয় ও লজ্জার কারণে কাউকে জানানো হয়নি। কিন্তু সময়ের সঙ্গে তার আচরণ আরও বাড়তে থাকায় পরিবারকে বিষয়টি জানাতে বাধ্য হন তারা।

অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও ফয়সাল আহমেদ অভিযুক্ত শিক্ষককে কার্যালয়ে ডেকে পাঠান। শিক্ষক মনিরুল ইসলাম সেখানে গিয়ে তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ১৩ ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা শিক্ষক মনিরুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে বরখাস্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, আমি এমন কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট