1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের অংশ মাথায় পড়ে গৃহবধুর মৃত্যু!

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ঝড়ে ভেঙে পড়া নারিকেল গাছ মাথায় পড়ে ফাইমা বেগম (৪০) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা গেছে। রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী।

হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু মৃত্যুর বিষযটি নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঝড়ে গৃহবধুর নিজ বাড়িতে দেওয়া একদিকের বুনের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে যান। এ সময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে।

গৃহবধুর স্বামী সাবাজ আলী বলেন,তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান সাবাজ আলী । তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান। আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০মিনিটের ঘুর্নিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে বলে জানান।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,খবর পেয়ে নিহতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট