1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ার আমলাতে শিশু  সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ার আমলাতে শিশু  সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে শিশু সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) সকালে মিরপুর উপজেলার আমলা বাজারে মানববন্ধন করছে গুরুতর আহত সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী।
সরকারী গাছের আমপাড়া কে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা হঠাৎ পাড়া গ্রামের শরিফুল ইসলাম খোকন কসাইয়ের ছেলে সিয়াম ও আনারুল ইসলামের ছেলে সাব্বির হোসেনের মধ্যে সংঘর্ষে সিয়াম গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হয়। এ মর্মে সিয়ামের বাবা বাদী হয়ে গত ২৮ এপ্রিল তারিখ মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার ৪ দিন পার হলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে তারা।
উল্লেখ্য গত শনিবার ২৬ এপ্রিল দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি ও লাঠি সোঠা নিয়ে সংর্ঘের ঘটনা ঘটে এতে দুই পক্ষের দুই জন্য করে আহত হয় এর মধ্যে মাথায় আঘাত পেয়ে সিয়াম গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হসপিটালে ভর্তি করা হয় সেখানে তার মাথার অপারেশনের পর শারিলিক ভাবে সুস্থ হলে বাড়িতে আনা হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মমিনুল ইসলাম বলেন উভয় পক্ষই মামলা করেছে। আসামী ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট