1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহীতে রেললাইন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম, মুন বিশেষ প্রতিনিধি :                                 রাজশাহীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৯ এপ্রিল দিবাগত রাতে রাজাশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামি চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে রাজশাহী রেলওয়ে পুলিশ।মৃতের নাম হাবিবুর রহমান, সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, মৃত হাবিবুর রহমানের বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের । তিনি ও তার এলাকার আরও কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর ফেরেননি। পরে তার মরদেহ রেললাইনের ধারে পাওয়া যায়।

ওসি জানান, ধারণা করা হচ্ছে, রাত দেড়টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট