1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায়  বজ্রপাতে ট্রলি চালকের মৃত্যু  - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায়  বজ্রপাতে ট্রলি চালকের মৃত্যু 

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে ধান আসতে গিয়ে বজ্রপাতে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার ছাইবাড়ীয়া বিলে নামক মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিন ওরফে মফেজের ছেলে।
বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল কুদ্দুস স্টেয়ারিং ট্রলি চালিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন আব্দুল কুদ্দুসকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্টিয়ারিং ট্রলি  চালকের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট