1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম  লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় শান্ত মন্ডল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা ড. ফজলুল হক গার্লস কলেজের সামনে দুর্ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২.৩০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শান্ত মন্ডল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং হোসেনাবাদ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মথুরাপুর বাজারের দিকে যাওয়া পথে মোটরসাইকেল যোগে শান্ত মন্ডল দ্রæত বেগে ট্রলিকে ওভারটেক করার সময় দ্রæতগামী ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাজমুল হুদা বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট