1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কু‌ষ্টিয়ার কুমারখালী‌তে মা‌ঠে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বু্ধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়‌নের সুলতানপুর পদ্মার চ‌রে এই ঘটনা ঘটে।
নিহত কৃষ‌ক  জহুরুল ইসলাম (৪৫) উপজেলার কয়া ইউনিয়নের সু্লতানপুর  গ্রামের  মৃত চ‌য়েন উদ্দিন মৃধার ছে‌লে।
নিহ‌তের ভা‌তিজা আনোয়ার ক‌বির বকুল জানান,সকা‌লে শ্রমিক‌দের নি‌য়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধা‌রে অব‌স্থিত নিজ জ‌মি‌তে যান জহুরুল। সকাল‌ থে‌কেই গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি পড়‌ছিল। বেলা ১২টার‌ দি‌কে বিরূপ আবহাওয়ার ম‌ধ্যে হঠাৎ বজ্রপাত হ‌লে তি‌নি মা‌ঠে প‌ড়ে যান। এ সময় অন‌্যান‌্য কৃষকরা উদ্ধার ক‌রে স্থানীয় চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে গে‌লে তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।
বজ্রপাতে কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ  বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট