1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে পাট চাষে উদ্বুব্ধ করতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ

তানোরে পাট চাষে উদ্বুব্ধ করতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:                                রাজশাহীর তানোরে কৃষকদের পাট চাষ উদ্বুব্ধ করতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার পাট চাষ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ও তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাপ্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, উপজেলায় পাটের চাষ খুবই কম হয়। এবার প্রথম এই প্রণোদনা এসেছে। ২০ জন কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি  পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হবে।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেহেতু এ উপজেলায় পাটের আবাদ কম হয়। যারা প্রণোদনা পাচ্ছেন আপনারা অবশ্যই পাটের আবাদ করবেন। এআবাদে খরচ কম লাভ বেশি হয়। আপনাদের পাটের চাষাবাদ দেখে যেন অন্য কৃষকরা পাটের আবাদ করতে আগ্রহ প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট