1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

 যশোরের মনিরামপুরে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামীসহ ২য় স্ত্রী পলাতক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:                                           যশোরের মণিরামপুরের পল্লীর নিজ ঘর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত সাথী আক্তার ওই গ্রামের চাতাল শ্রমিক মিজানুর রহমান মিন্টুর প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিন্টু ও তাঁর অপর স্ত্রী পলাতক রয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, সোমবার সকালে স্থানীররা মিন্টুর ঘর বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কারো সাড়াশব্দ পায়নি। পরবর্তীতে তাদের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে সাথীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তাঁর অপর স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ বলে জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট