1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজশাহীতে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু বেচাকেনা বন্ধ রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

বাঘায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের  ঘটনায় বিএনপির প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ  প্রতিনিধি :                                                                              রাজশাহীর বাঘায় জামায়েত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত  সন্ত্রাসী হামলা  প্রতিবাদে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে  প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়েছে। বাউসা ইউনিয়নের বিএনপি ও  সহযোগী অঙ্গ সংগঠন এর আয়োজন করে।

সভায়,জামায়েত শিবিরকে কুখ্যাত সন্ত্রাসী আখ্যায়িত করে বক্তরা বলেন,ঈদের আগেদিনসন্ধ্যার পর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সন্ত্রাসীরা  বাউসা ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রাজিব আহম্মেদ মন্ডলকে বাউসা বাজারে  বর্বরোচিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে।এই ঘটনায় মামলায় হলেও অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে প্রতিবাদ সভায় দাবি করা হয়।

জামায়েত শিবিরকে উদ্দেশ্য করে বক্তরা আরোও বলেন, আর নয় রগ কাটা, এবার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হলে প্রতিটা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে।  জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে কোথাও কোন ঘটনা ঘটলে বিএনপির উপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। দাবি করা হয়, জামায়াত -শিবির অপপ্রচারে লিপ্ত থেকে শিষ্টাচার বহিভুত কার্যক্রম চালাচ্ছে।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য  রাখেন,উপজেলা বিএনপি সদস্যসচিব আশরাফ আলী মলিন,এ্যাড ফিরোজ আহম্মেদ রঞ্জু, আড়ানী পৌরসভার সাবেক সদস্যসচিব সুজাত আহম্মেদ তুফান, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার,  বাউসা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি,সহকারি অধ্যাপক আবু তাহের  প্রমুখ।

উপস্থিত ছিলেন, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহতাব উদ্দিন, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান,আড়ানী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাস সরকার সহ আড়ানী পৌরসভা,আড়ানী  ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট