1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন, প্রতিবন্ধীদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন, প্রতিবন্ধীদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার বেশ কিছু  প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।
মঙ্গলবার ২২শে এপ্রিল সকাল ১১টার দিকে মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আশ্রয় প্রকল্প, উন্নয়ন প্রকল্প, উপজেলা ভূমি অফিস,  মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র, ও ভূমিহীন পরিবার পুনর্বাসনে  দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্প, পরিদর্শন করেন। পরিদর্শনে এসে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
এই সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জোবায়দা সুলতানা,  সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম ও উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুর ইসলাম।
শেষে  জেলা প্রশাসক অফিয়া আখতার বলেন “জনকল্যাণ নিশ্চিত করতে সব কর্মকর্তাকে দায়িত্বশীল  ভাবে কাজ করতে হবে,তবেই জনগনের মান উন্নয়ন সম্ভব,আর সেটিই সামগ্রিক ভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত  করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট