1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ                                              আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশ নেন রবিউল আলম রবি। মিছিলে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন তিনি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট