1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারাঃ                                                            রাজশাহীর বাগমারায় তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন নকল সরবরাহে বাধা দেওয়ার কারণে তাহেরপুর ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব-টেকনোলজিস্ট নুরুন নবীর উপর হামলা ও ব্যাপক মারধোর করেছে বখাটেরা।

হামলার স্বীকার নুরুন নবী বলেন, সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল সরবারহ করছিলো। ব্যাপারটা আমার নজরে এলে নকল সরবরাহ করতে নিষেধ করি।এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল সন্ধ্যার কিছুক্ষণ আগে তাহেরপুর হরিতলা মোড়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান,হালাকারী রাকিবুল ও তার দলের সদস্যরা এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। ইতিপূর্বেও এরা এলাকায় নানান অপকর্ম করেছে তবে  এদের ভয়ে কেউ কিছু বলতে পারে না।

বাগমারা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও ডাঃ সাব্বির ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ সাব্বির আহমেদ অনিক সাংবাদিকদের বলেন,সোমবার এসএসসি পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন তাহেরপুর পৌরসভার ২নং বাছিয়াপাড়া ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯) ক্লিনিকের সামনে থেকে নকল দিচ্ছিলো। ব্যাপারটা আমার ল্যাব টেকনোলজিস্ট নুরুন নবীর নজরে এলে সে নকল দিতে নিষেধ করে। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ১০/১২ জনের একটি দল এনে ক্লিনিকে হামলা করতে উদ্যোত হয় এবং সেই ঘটনার সুত্র ধরে হরিতলা মোড়ে সন্ধার আগে আমার কর্মীকে ব্যাপক মারধোর করে আহত করে।

এই হামলার সুষ্ঠু বিচার না হলে বাগমারার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ রাখার মত কঠোর কর্মসূচি ঘোষণা দিবে বলে হুশিয়ারি দেন ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহমেদ অনিক।

তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মীর বলেন,পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে ডাঃ সাব্বির আহমেদ আমাকে ফোন করে বলেন নকল সরবরাহে করতে গিয়ে তাঁর ল্যাব টেকনোলজিস্ট বাধা প্রদান করার কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।কিন্তু সন্ধ্যার আগে মারধোরের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে প্রধান শিক্ষক স্বপন মীর ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার ব্যাপারে সাংবাদিকদের অনুরোধ করেন।

এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে ডাঃ সাব্বির আহমেদ আমাকে অবগত করেছেন।লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা গ্রহণ করা হবে। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সোহাইল রানা বলেন,ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে আমি ফোর্স পাঠিয়েছি।হামলার ব্যাপারে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট