1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে ২ টি মামলায় আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান

রানীশংকৈলে ২ টি মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন রানীশংকৈল উপজেলার বন্দর চৌরাস্তা এলাকার নাজমুল আলমের ছেলে সানোয়ার সানিল ( ২২) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে মামুন অর রশিদ (৫৫) এবং কলেজ পাড়া এলাকার মৃত হরেন্দ্রনাথ বসাকের ছেলে অজয় বসাক ( ৫২) ।
এছাড়াও কলেজপাড়া এলাকার মৃত মুসা মাষ্টারের ছেলে ইউসুফ (৩৩) ও হোসেন গাঁও ইউনিয়নের মৃত আঃ বাসেদ আলীর ছেলে দুলাল (৩২) কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় দুটি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রানীশংকৈল ২-২-২৫ ইং এর দায়েরকৃত মামলায় সানিল ও দুলালকে বিষ্ফোরণ মামলা এবং ১১-৪-২৫ ইং দায়েরকৃত মামলায় অপর তিন আসামি ইউসুফ সহ চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আটককৃতদের আজকে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট