1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:                                                                                রাজশাহীর বাঘায় মর্জিনা বেগম(৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রোববার (২০-০৪-২০২৫) রাজশাহী মেডিকেল কলেজ হসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর শৈকনিপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার (১৯ মে) রাত সাড়ে ১১ টায় খবর পেয়ে গৃহবধুর নিজ বাড়ির শয়ন কক্ষের তীরে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,তার স্বামীসহ মেঝ ছেলে সোহান আলী ঢাকায় শ্রমিকের কাজ করে। বড় ছেলে শাওন আলী বালীবাহী ট্রাকের শ্রমিকের কাজে বাইরে ছিলেন। বাইরে থাকা ছোট ছেলে রুহান শনিবার রাত ১০ টায় বাড়িতে ঢুকে মায়ের কোন সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষের ভিতরে গিয়ে তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওই গৃহবধুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই নারীর স্বামীর বড়ভাই রমিজ উদ্দিন জানান, ছোট ছেলের চিৎকারে তিনিসহ প্রতিবেশিরা গিয়ে রশিতে ঝুলন্ত মরদেহ দেখেন। তিনি জানান,গৃহবধুর স্বামীসহ দুই ছেলে শ্রমিকের কাজ করে সংসার চালান। তার দাবি, পরিবারের মাঝে তেমন কোন গন্ডগোল-ফ্যাসাদ ছিলনা। তবে তার কিছুটা মানুষিক সমস্যা ছিল। এই কারণে আত্নহত্যার পথ বেঁচে নিতে পারে ধারনা করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রোববার(২০ এপ্রিল) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট