1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : ব্যাটার রুবেল মিয়ার সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে  পারটেক্স স্পোর্টিং ক্লাব।

আজ রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্স ১৯ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।

এই জয়ে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট আছে পারটেক্সের। এর মধ্যে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছিল তারা। ১১ ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়ন ৫ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ পয়েন্ট পেয়েছিল। তাই ব্রাদার্স ও শাইনপুকুরের চেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার পথে বেশ এগিয়েই আছে পারটেক্স।  আজকের  ম্যাচে হেরে অবনমন নিশ্চিত হয়েছে শাইনপুকুরের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রুবেলের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান করে পারটেক্স। তিন নম্বরে নেমে ৮টি চার ও ২টি ছক্কায় ১২০ বলে ১০০ রানের ইনিংস খেলেন রুবেল। এছাড়াও মোহাম্মদ রাকিব ৪৭ ও আহরার আমিন ৩৭ রান করেন। শাইনপুকুরের শাহিন আলম ৩টি, রহিম আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৮ দশমিক ৫ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শাইনপুকুর। অধিনায়ক রায়ান রহমান ৫৯ ও শাহরিয়ার সাকিব ৪৯ রান করেন। বল হাতে আলাউদ্দিন বাবু ও ইয়াসিন মুনতাসির ৩টি করে উইকেট নিয়ে পারটেক্সের জয়ে অবদান রাখেন।

ম্যাচ সেরা হন পারটেক্সের রুবেল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট