1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

কুষ্টিয়ায় মাদক উদ্ধার, ‍তিন ভারতীয় চোরাকারবারিকে আটক 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়াার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া পৃথক দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী ইউনিয়নের ৮৪/২ সীমান্ত পিলারসংলগ্ন ডিগ্রীরচর এলাকায় মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫) ও মো. বাপন মন্ডলকে (৩২) ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তবে ওই সময় দুই বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরীফ মন্ডল (২৫) কৌশলে পালিয়ে যায়।
অন্যদিকে, সীমান্তের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা।
এদিকে  আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সদর দফতরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট