1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ  ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ  ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অস্ত্র ও গুলিসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার রিফিউজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়িতে ডিবি‘র ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান জাহিদ আটক করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে পেচিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি।

 

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ দৌলতপুর  উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে দীর্ঘ সময় ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট