1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহীতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ উৎসব।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। মানুষ উৎসবের আমেজে নতুন পোশাক পরে এসব অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনে।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সিএন্ডবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমীতে এসে মিলিত হয় সকাল সাড়ে ৭টায়। বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে এ র‌্যালিতে অংশগ্রহণ করেন আরএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অংশ নেন নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সকাল ৯টায় রাজশাহী কলেজ থেকে বের করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা। এতে অংশ নেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউটসহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো চারুকলায় অনুষ্ঠানস্থলে গিয়ে মিলিত হয়।

নববর্ষ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন ছোট ছোট সংগঠন আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলা ও এবং নানা বাঙালি আয়োজনের। দিনটি উপলক্ষে শিশু একাডেমিতে শিশুদের জন্য রাখা হয় চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। জেলখানা, হাসপাতাল, শিশু সদনে দেয়া হয় উন্নত মানের খাবার।

এদিকে, পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ছটায়। আয়োজনে ছিল রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত লালনগীতিসহ বাংলাদেশের গান ও নৃত্য। আনন্দ উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, পহেলা বৈশাখ যাতে নির্বিঘ্নে উদ্যাপিত হতে পারে এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট