1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ ফিরোজ আহমেদ আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সারে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

র‍্যালীতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেম, যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম. কামরুজ্জামান, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ অফিজ উদ্দিন মীর, আত্রাই থানা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেত্রুেটারী মো. তোজাম্মেল হক, ইউপি নির্বাচন মো. আফজাল হোসেন, মো. খবিরুল ইসলাম, মোঃ নাজিমুদ্দিন।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট