1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সিংড়ায় বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

র‌্যালী শেষে উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট