1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

বাঘায় হাসুয়ার কোপে শফিকুল হত্যা মামলার আসামী গিযাস আত্নগোপনে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় খেতের ভুট্রার পাতা কাটায় শফিকুল ইসলাম( ৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০-৪-২০২৫) উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের কালিদাস খালির স্কুল ফান্ড এলাকায় ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে বাঘা পৌর সভার মশিদপুর গ্রামের জিন্নাতের ছেলে লতিফুল ইসলাম ওরফে গিয়াস উদ্দীনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।

জানা যায়, লতিফুল ইসলাম ওরফে গিয়াসের চর কালিদাস খালির স্কুল ফান্ড এলাকায় ভুট্রা খেত রয়েছে। কে বা কারা সেই খেতের ভুট্রার মাথা কেটে নিয়ে যায়। তার পর থেকে সে ওৎ পেতে ছিল ভুট্রার মাথা কাটা লোককে ধরার জন্য। বৃহসপতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সেই খেতে গিয়ে ভুট্রার পাতা কাটছিল শফিকুল ইসলাম। এসময় ধারালো হাসুয়া দিয়ে পেছন থেকে শফিকুল ইসলামের বাম বগলের নীচে কোপ মারে লতিফুল উসলাম ওরফে গিয়াস। তাকে মৃত প্রায় অবস্থায় পড়ে থাকতে দেখে সটকে পড়ে গিয়াস। পরে মাঠ পাহারাদার হাবলু রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তাঁর ভাগনে আবদুল হালিমকে খবর দেন।

পুলিশ জানায়, তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৬টায় ৫০মিনিটে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ইসমত আরা রেশমা মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে তার বাম হাতের বগলের নিচে কুপানোর চিহ্ন রয়েছে।

এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেমৃত অবস্থায় দেখতে পান। সে দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো বলে জানান শহিদুল। তার আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে। স্ত্রী বেঁচে আছেন।

ঘটনার পর গিয়াস উদ্দীন আত্নগোপনে চলে যায়। ওসি আফম আছাদুজ্জামান জানান, লাশের ময়না তদন্তে করা হয়েছে। হত্যায় জড়িত লতিফুল ইসলাম গিয়াসকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট