1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে শ্যামনগর বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত  - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে শ্যামনগর বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শ্যামনগর থেকে : জি এম ইমরান হোসেন: ধর্মঘট পালন করেন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক নেটওয়ার্ক। ( উপকূলের যুব সংগঠন) সহযোগিতায়  Coastal Aid, Youth Net , Friday For Future ও সিডা। শুক্রবার (১১ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে।

এই সময় সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ ও পরিবেশকমী এই ধর্মঘটে অংশ নেন। এসময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। যা শহরের উপর চাপ বৃদ্ধি করছে। নিম্নআয়ের এসব মানুষ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকুও পাচ্ছে না। দিন দিন তারা আরও দরিদ্র হচ্ছে। একই সাথে পরিবেশ দূষণ বাড়ছে। শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। উপকূলের পরিবেশ ওই স্থিতিশীল হয়ে যাচ্ছে। তার থেকে বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ সহ পশুপাখি।

তারা আরও বলেন, অবশ্যই জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সতর্ক হতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনে দায়ী রাষ্ট্রগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য রাখেন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক স্বপন দাস ও সদস্য নার্গিস পারভীন আরো বক্তব্য রাখেন মোমিনুর রহমান , স্বেচ্ছাসেবক মাছুদ হাসান শাকিলা, মাহফুজ, প্রমুখ। এবং স্লোগানের মাধ্যমে ধর্মঘটটি শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট