1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বাঘায় বেপরোয়াগতির মটোরসাইকেলে নারিসহ আহত ৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় নিয়ন্ত্রহীন মটোরসাইকেলে বৃহস্পতিবার(১০-০৪-২০২৫) ৬০ বছর বয়সের এক নারি পাথচারিসহ ৬জন আহত হয়েছে।

আহতরা হলেন-উপজেলার খায়েরহাট গ্রামের নজরুল ইসলামর ছেলে নাহিদ ইসলাম(১৭),আয়ুব আলীর ছেলে আরমান আলী(২২),পীরগাছা গ্রামের মুকুলের ছেলে তামিম (১৭)আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির(১৭), রেজাউলের ছেলে আল আমিন(১৭) ও নারি পাথচারি তেপুকুরিয়া গ্রামের দুলালের স্ত্রী রুবিনা(৬০)। এর মধ্যে নাহিদ ইসলাম ও আরমান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতারে পঠানো হয়েছে।

তাদের নিকট আত্নীয় সাঈদ হোসেন জানান,বৃহসপতিবার সকাল ১১ টায় খায়েরহাট গ্রাম থেকে একই মটোরসাইকেলে গোলাপনগর মেলায় যাওয়ার পথে পাইকপাড়া এলাকায় ভ্যানের পাশ কেটে যাওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে তারা আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর,চিকিৎসকের পরামর্শে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতদের একজন আমিন জানান,পীরগাছা গ্রাম থেকে বাঘায় আসছিলেন। পথিমধ্যে উপজেলার তেপুকুরিয়া গ্রাম এলাকায় এক নারিপথচারি মটোরসাইকেলের আগ দিয়ে পার হচ্ছিল। এ সময় নারি সাথে ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,কম বয়সের যুবকরা বেপরোয়াভাবে মটোরসাইকেল চালাচ্ছিল। বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাঘা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট