1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:                            নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।

এ মৌসুমে ১ হাজার ৮’শ কৃষককে জনপ্রতি আউশ বীজ ৫কেজি, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হচ্ছে। এছাড়া ২০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি তিল বীজ ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তার, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক তসলিম উদ্দিন,সাংগঠনিক অফিসার কামরুজ্জামান সাগর, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট