1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল থেকে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ছবি: সংগৃহীত

সবুজনগর অনলাইন ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা গত ০১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ অনুষ্ঠিত হয় এবং ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে লেভেল-১ স্নাতক কোর্সের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম পর্যায়ের (ক-গ্রুপ মেধাক্রম ১-১৫০০, খ-গ্রুপ মেধাক্রম ১-১০০ ও সংরক্ষিত আসন- পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র্র নৃ-গোষ্ঠী বা উপজাতি মেধাক্রম ১-২১) ভর্তি প্রক্রিয়া ০৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ভর্তি কার্যক্রম চলবে। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত দিনে সশরীরে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। প্রার্থী উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও ১ম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১৩ এপ্রিল, ২০২৫ এর মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েব সাইটে (https://admissioncuet.ac.bd) দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট