1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………

ঈশ^রদী সাঁড়া ইউনিয়নের নদী অঞ্চল ইলসা মারী গ্রামের চাঞ্চল্যকর ঘটনায় রাব্বি হোসেন চঞ্চল হত্যা ঘটনায় সোমবার সকালে ঈশ^রদী থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং-৫১। তাং২৩.০৫.২০২২ ইং। এই হত্যা মামলায় ইলসামারী গ্রামের মৃত সৈয়দ মন্ডলের ছেলে খয়বর মন্ডলকে ১ নংসহ ৭ জনকে এজাহারভ’ক্ত ও আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিহত রাব্বি হোসেন চঞ্চলের পিতা জাহিদুল ইসলাম জানান,গত শনিবার আনুমানিক রাত দু’টার সময় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে রাব্বি হোসেন চঞ্চলকে চোর সন্দেহে শিহাব, ওহাবসহ কয়েকজন আটক করার পর মারপিট করে আহত করে। পরে সাঁড়া ইউনিযনের চৌকিদার আজগর আলী তাকে উদ্ধার করে নিজ হোজতে নিয়ে যায়। পরের দিন রবিবার সকালে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে কয়েকজন যুবক অজ্ঞাত কারণে এলাকার কয়েকজন যুবক ছাড়পত্র ছাড়াই উন্নত চিকিৎসার কথা বলে রাব্বিকে হাসপাতাল থেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর অচেতন অবস্থায় রবিবার বিকেলে বাস টার্মিনালের নিকটস্থ ঝোপের মধ্য থেকে রাব্বিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাব্বিকে আটক করে মারপিটের পরপরই এলাকাবাসী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনায় শোকে কাতর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এ সংবাদ লেখা পর্যন্ত ইলসামারী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, রাব্বি হোসেন চঞ্চলকে ইলশামারী এলাকাবাসী আটক করে মারপিট করায় তাকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিই। এমনকি অটোভাড়াও নিজ পকেট থেকে পরিশোধ করি। তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, চোর সন্দেহে এলাকাবাসী রাব্বি হোসেন চঞ্চলকে আটক করে গণপিটুনি দেয়। এরপর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। তখন তারা রাব্বির মরদেহ বাস টার্মিনালের পাশে রেখে পালিয়ে যান। ওসি আরো জানান, রাব্বির বিরুদ্ধে থানায় ২ টি চুরি ও ২ টি মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিকেলে দোষীদের শাস্তির দাবিতে এলাকাবাসী মাঝদিয়া পুরাতন রেললাইন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট