1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার খোকসায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। পরে রাতেই গ্রেপ্তারের দাবিতে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রামবাসী। এরপর আফজাল কাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খোকসা থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির মা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় এক বছর প্রবাসে জীবন যাপন করছেন। তিন বোনের মধ্যে ধর্ষণের শিকার শিশুটি বড়।
পুলিশ ও স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। অন্য শিশুরা দিনে বাড়ি ফেরে, তবে আট বছর বয়সী ওই মেয়েশিশু পেঁয়াজ কাটতে থাকে। রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী তাকে নিয়ে রওনা হন। পথের মধ্যে রাস্তার পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর তাকে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে যান আফজাল কাজী।
পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী আফজাল কাজীর বাড়ি ঘেরাও করেন। পরে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে প্রতিবেশী দাদা।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় গতকাল রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট