1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জনগন যা চায় বিএনপিও তাই চায়: না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

জনগন যা চায় বিএনপিও তাই চায়: না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে মুন্না খান: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতিটাই হলো সাধারণ মানুষের মধ্য থেকে পরিচালিত হয়। আপনারা যে ভাবে চাইবেন, বিএনপি ওই ভাবেই পরিচালিত হবে। জিয়াউর রহমান ওই ভাবেই জনগণের কাছ থেকে জানতেন, শুনতেন, কথা বলতেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ওই ভাবে দেশ চালাতেন। খালেদা জিয়াও আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়েছেন এবং আপনাদের প্রত্যাশা মতই দেশ চালাতেন। বিএনপি হচ্ছে জনগনের দল। জনগন যা চায় বিএনপিও তাই চায়।

শনিবার (২৯ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ নং ওয়ার্ডের পূর্ব সানারপাড় ওসমান গনি রোড এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অন্তত দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে জনগনের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেরে নেয়া হয়েছিল। তারা রাতের ভোট দিনে করে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। দেশে সীমাহীন লুটপাট এবং দূর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা চেলা-চামুন্ডা ছিল তাদেরও বাড়ি-গাড়ী, অঢেল টাকা পয়সা এমনি বিদেশেও বাড়ী-গাড়ী রয়েছে। যারা আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেরে নিয়েছিল, যারা আমাদের ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের সবাইর বিচার বাংলার মাটিতে করতে হবে।

সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আসলাম হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ ও মো: কামাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুল করিম, লাল মিয়া, মহানগর যুবদলের সদস্য মাইনুল ইসলাম, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মারুফ, বিএনপি নেতা মনির হোসেন খান, ফারুক হোসেন, যুবদল নেতা ফারহান আহমেদ রুবেল ও জিহাদুর রহমান শাহীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট