1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীর বিতরণ   - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শিবগঞ্জে তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীর বিতরণ  

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো: আবু তালেব।

শনিবার ( ২৯ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউ,সি উচ্চ বিদ্যালয় মাঠে ১২শত অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম (হাবিল দার), সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ- সভাপতি মানিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা জিয়া মঞ্চে যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব বলেন , আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদকে সামনে রেখে সকলের ঘরে ঈদ আনন্দ পৌঁছে দিতে ১২শত টি পরিবারের মাঝে তারা তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিতে পেরেছি যা তাদের কাছেও অত্যন্ত প্রশান্তির ও আনন্দের। তার নির্দেশে দেশ ও দেশের সাধারণ মানুষের কল্যাণে এমন ইতিবাচক ধারায় আগামীতেও কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট