1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গেল ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফেব্রুয়ারি ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা শেষে সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা এবং রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার জন্য নানা কৌশল নির্ধারণ করা হয়।

সভা শেষে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম)  মো: রফিকুল ইসলামকে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এই সময়, তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে, তার দীর্ঘ কর্মজীবনের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি, তার ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর)খোরশেদ আলম প্রমুখ।এছাড়া আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট