1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভেড়ামারায় নতুন পোষাক উপহার দিয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটলো শিশু তাহমিদ ফাউন্ডেশন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভেড়ামারায় নতুন পোষাক উপহার দিয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটলো শিশু তাহমিদ ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন,কুষ্টিয়া প্রতিনিধি !!!
নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন।
বৃহস্প্রতিবার (২৭ মার্চ)  সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোষাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র মানুষ কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতিম শিশু, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনষ্টিক মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, শিশু তাহমিদ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, ভেড়ামারা কিন্ডার গার্টেন এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক নোমান জহির রাজা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট