1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় হত্যার এক বছর পর র‌্যাব-৫ কর্তৃক আসামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

বাঘায় হত্যার এক বছর পর র‌্যাব-৫ কর্তৃক আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শাশুড়ীকে ধারালো দা দিয়ে ও গলা টিপে হত্যার প্রায় ১ বছর পর মামলার একমাত্র আসামী শাকিল আহমেদ অরফে তছিকুল(২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।বুধবার(২০ মার্চ ২০২৫) রাত ১টারদিকে রাজশাহীর বাঘা থানাধীন বাউসা হেদাতিপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল আহমেদ অরফে তছিকুলকে গ্রেফতার করা হয়। সে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাহাদত ওরফে আহাদত আলীর ছেলে।

গত বছরের ২৭-০৪-২০২৪ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় আসামী শাকিল আহমেদ অরফে তছিকুল তার স্ত্রী মনিকা খাতুন মায়ের বাড়ীতে গিয়ে তার মাকে মাথায় আঘাত করে এবং গলা টিপে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নিহতের মেয়ে বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপনে রেখেছিল আসামী শাকিল আহমেদ অরফে তছিকুল ।

ঘটনা সূত্রে জানা যায়, গত ০৩-০৮-২০২৩ তারিখে ভিকটিম মনিকা খাতুন (২৫) এর সহিত শাকিল আহমেদ অরফে তছিকুল (২৩) এর বিবাহ হয়। স্বামীর বাড়ীতে থাকা অবস্থায় সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে উপরোক্ত আসামী ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গ

ত ১০-০৩-২০২৩ তারিখ সকাল ০৮.০০ টার সময় ভিকটিম এর মা রেহেনা খাতুন (৫০) অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে ভিকটিম তার মায়ের বাড়ীতে যায়। এ সময় উক্ত আসামী দা এর উল্টা পিঠ দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ঘটনাটি আসামীর চাচা শশুরকে জানালে আসামী আরো ক্ষিপ্ত হয়ে ভিকটিম ও ভিকটিমের মাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম প্রাণের ভয়ে মায়ের বাড়ীতে চলে আসে এবং গার্মেন্টেসে চাকুরীর জন্য নারায়ণগঞ্জ চলে যায়। আসামী- ভিকটিম মনিকা খাতুনকে খোঁজার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ যায় এবং তার স্ত্রীকে খুঁজে না পেয়ে তার বাড়ীতে চলে আসে।

এই নারকীয় হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে নারকীয় হত্যাকান্ডের একমাত্র এজাহার নামীয় আসামী শাকিল আহমেদ অরফে তছিকুল (২৩)কে বুধবার(২০ মার্চ ২০২৫) রাত্রী আনুমানিক সোয়া ১টার সময় বাঘা থানাধীন বাউসা হেদাতিপাড়া নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,আসামী শাকিল আহমেদ অরফে তছিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট