1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

নওগাঁয় আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টসে দেশীয় পোশাককে বিদেশী বলে বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা। এভাবে ট্যাগ পাল্টিয়ে ঈদের বাজারে পোশাক বিক্রি করছিল নওগাঁ শহরের বাটার মোড় এলাকার আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস নামের দুটি প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত ছিলেন।  রুবেল আহমেদ জানান, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস নামের দুটি দোকানে দেশে তৈরি পোশাক ভারতীয় বলে বিক্রি করছিল, দাম বেশি নিচ্ছিল। ভারতীয় পোশাক দাবি করা পোশাকগুলো ভারতের কোন কোম্পানী কিংবা প্রতিষ্ঠান থেকে কেনেছেন তা জানার জন্য ক্রয় ভাউচার দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তাঁরা। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট