1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ ২ জনের কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রানীশংকৈলে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ ২ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার  ইউনিয়ন পরিষদের  সরকারি ভিজিএফ বরাদ্দের ৯৯ বস্তা চাল পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় সেখানে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ।
২০ মার্চ ( বৃহষ্প্রতিবার) সকাল থেকে নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নন্দুয়ার ইউনিয়ন পরিষদ। কিন্তু কিছু অসাধু চক্র সেখানে হট্টগোল সৃষ্টি করে সরকারি ৯৯ বস্তা চাল একটি গুদামে মজুদ করে । বিষয়টি স্থানীয় গনমাধ্যমে খবর দিলে গনমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেন । খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে পরিদর্শনে যান এবং অবৈধ চাল সংরক্ষণের বিষয়টির সত্যতা খুঁজে পান । সাথে সাথে অবৈধ গুদামটিতে অভিযান চালিয়ে ৯৮ বস্তা চাল সহ অভিযুক্ত দুজনকে আটক করেন ।
এ বিষয়ে নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারী’র সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন সরকার এ সমস্ত চাল পাবলিককে দেওয়া ঠিক করে নাই যারা চাল পাচ্ছে তারা বিক্রি করে দিচ্ছে,চাল বিক্রি করলে তাদের দেন কেন প্রশ্নে ”  তিনি বলেন এই চাল গুলো  পাঁচ বছর ধরে গোডাউন টু ইউনিয়ন পরিষদে ঘুরছে কেউ খাচ্ছে না সবাই বিক্রি করে দেয় ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন বলেন অভিযুক্ত নুর আলম ও অনুপ রায়কে আটক করে ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় অবশিষ্ট জব্দকৃত চাল স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট