1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

বাঘায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামীকে খুঁজছে পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ধর্ষন মামলার পলাতক আসামী ১৮ বছরের জয় হোসেনকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বাঘা থানায় মামলা হয়েছে। গত কাল বুধবার (১৯ মার্চ’২৫) রাতে শিক্ষার্থীর মা’ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার চকছাতারী গ্রামে ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীর পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে তার বাড়িতে যান বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮)। সেখানে যাওয়ার পর শিক্ষার্থীকে ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। কিছুক্ষন পর শিক্ষার্থীর মা বাড়িতে পৌঁছলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হয়। তাদের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ওইদিন রাতে জয় হোসেনকে আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। মামলায় পলাতক আসামী জয় হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট